অভ্যাস একদিনে যায় না। তো প্রথমেই আশা রাখবেন না, যে ১৮০° জীবন পাল্টে যাবে।



১) সকালে অ্যালার্ম snooze না করে উঠে পড়ুন।

২) ঘুম থেকে উঠে, ফোনের নোটিফিকেশন চেক না করে বরং বিছানাটা গুছিয়ে ফেলুন।

৩) ব্যায়ামের অভ্যাস থাকলে তো‌ খুবই ভালো, আর না থাকলে প্রতিদিন অন্তত ১০-১৫ মিনিট ফ্রি হ্যাণ্ড করা শুরু করে দিন। রোবার্টাস জিম — এই ইউটিউব চ্যানেলটি থেকে পছন্দ মতো কোনো ভিডিও ফলো করতে পারেন।

৪) সপ্তাহে একদিন বেছে নিন, কাজ বা পড়ালেখার পরিবর্তে নতুন কিছু শেখার।

কয়েকটি সহায়ক সাইট এবং অ্যাপ — ডুয়োলিঙ্গো, সোলোলার্ন, ফ্রি কোড ক্যাম্প।

৫) সপ্তাহের আরেক দিন ঘরের সমস্ত কাজ মিটিয়ে ফেলুন। সাবলম্বী হতে সুবিধা হবে।

৬) স্কুল বা কলেজের স্টুডেন্ট হলে, পার্ট টাইম কোনো চাকরি খুঁজে নিন। খুব বেশি নয়, শুধু, টাইপিং আর সামান্য ইংরেজি দক্ষতা থাকলে অনায়াসেই অনলাইন একটা কাজ তো পেয়েই যাবেন।

৭) ১০-১২ বছরের বেশি বয়স হলেই, প্রতিনিয়ত ত্বকের যত্ন নিন। বেশি বয়সে এর সুফল পাবেন।