একটি বাঘ 8m সম্মুখে একটি হরিণকে দেখতে পেয়ে স্থির অবস্থান থেকে 1ms-2 ত্বরণের তার পেছনে দৌড়াতে থাকে? হরিণটি টের পেয়ে 3ms-1 সমবেগে চলতে থাকলে কতক্ষণ পরে এবং কত দূরত্বে বাঘটি হরিণকে ধরতে পারবে?


বাঘের ক্ষেত্রে,

s= ut+ 1/2 at^2

যেহেতু বাঘ হরিণের চেয়ে 8m পেছনে।

s+8= (0)t + 1/2 (1) t^2 [ যেহেতু বাঘ স্থির ছিল তাই u=0 ]

=>s+8=t^2/2

=>s = (t^2/2) - 8 ... (1)

আবার হরিণের বেলায়,

s=ut +1/2 at2 এ

s=3t.... (2) [a=0] (যেহেতু হরিণ সমবেগে চলছে তাই a= 0)

তাহলে এবার, (t^2/2)–8 = 3t =>(t^2/2) -3t - 8 = 0 এর সমাধান বের করতে হবে যেটি আমরা (1)এবং (2) নং সমীকরণ থেকে পেয়েছি।

=>t^2 -6t -16=0

=>t^2 -8t +2t -16=0

=>t(t-8)+2(t-8)=0

=>(t-8)(t+2)=0

t=8, -2 ( সময় negative হতে পারে না)

গাই t= 8

8 second পর বাঘটি হরিণকে ধরে ফেলবে।

এবার t= 8 সমীকরণ (2)এ বসিয়ে পাই,

s=3×8=24 m

বাঘটি 24 m দূরে গিয়ে হরিণকে ধরতে পারবে।