দীর্ঘ বন্ধ শেষে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে রবিবার। মাঝে মাঝে নিজের কাছ থেকেও একটু ছুটি নিতে হয়। নিজের জীবন যাপন করাও একটা চাকরির মতো। তোমার বাবা মায়ের কথা মতো চলা। স্কুলে যাওয়া। নিজের ইচ্ছার বিরুদ্ধে কিছু করা, আরো কত কাজ তোমাকে করা লাগে। তাই না?


সেজন্য নিজের জন্য কিছু সময় রেখো। নিজেকে সময় দিও। আমি নিজেকে একটু সময় দিয়েছি। নিজের হৃদয়ের পায়রাগুলোকে একতু ডানা মেলতে দিয়েছিলাম আকাশে। তাই আরো একদিনের ছুটি। 


জীবনের জন্য পড়াশোনা। পড়াশোনার জন্য জীবন নয়। তাই সবসময় পড়া বাদ দিয়ে, কিছু সময় নিজের জন্য রাখা উচিত। তাই না?


সেজন্যই শনিবার তোমাদের ছুটি।