আপনি কি সত্যিই একজন সম্মানিত মানুষ,
নাকি সবার হাতে-পায়ে ধরা একটা চুপচাপ দেহ ?
সবাইকে খুশি করতে করতে আপনি কতবার নিজের মান-সম্মান নিজের হাতে ভেঙেছেন?
চুপ ছিলেন, সহ্য করেছেন, হাসিমুখে সব মেনে নিয়েছেন।
কিন্তু কেউ কি আপনার এই ভদ্রতা বোঝে? বরং দিনে দিনে অবহেলা আরও বেড়েছে, তাই তো?
আপনি যতোই ভালো হোন না কেন,
মানুষ তখনই কদর করে,
যখন আপনি নিজের দাম বোঝাতে পারেন।
🧠 বাস্তবতা কী?
❌ আপনি সব মেনে নিচ্ছেন = মানুষ ধরে নিচ্ছে, আপনি কোন গুরুত্বের মানুষ না
❌ আপনি “না” বলতে পারছেন না = মানুষ ভাবছে, আপনাকে দিয়ে যা ইচ্ছা করানো যাবে
❌ আপনি চুপ থাকছেন = তারা ভাবে আপনি কিছু বলার সাহস রাখেন না
🛑আরও একটা সত্য:
⚠️ “ভদ্রতা দেখানোর নামে আপনি নিজের প্রতি অন্যায় করছেন!”
অনেকে ভাবে—“আমি প্রতিবাদ করলে হয়তো অন্যকে কষ্ট দিতে পারি, ইসলাম তো সেটা সমর্থন করে না।”
ভুল চিন্তা। ইসলাম অন্যায়ের মুখে চুপ থাকতে শেখায় না, বরং প্রতিবাদ করতে বলে।
📖 রাসূল (সাঃ) বলেছেন:
“যে অন্যায় দেখেও কিছু বলে না, সে ঈমানের দুর্বলতা দেখায়।” (সহীহ মুসলিম)
🧠 আপনি যদি মনে করেন,
"আমি প্রতিবাদ করলে সে মনখারাপ করবে" —
তাহলে ভাবুন,
আপনি প্রতিদিন নিজের মন ভাঙছেন, এটা কি ইসলামসম্মত?
🎯ভালো থাকা আপনার দায়িত্ব, সবার মন রক্ষা করা নয়
আপনি সবার মন রাখতে গিয়ে যদি নিজের মন, নিজের আত্মসম্মান হারান,
তাহলে সেই ভালোবাসা আর দয়া কেমন?
ভালো থাকুন, শান্ত থাকুন,
কিন্তু যদি কেউ সেই ভদ্রতাকে দুর্বলতা ভাবে—
তাহলে তাকে বুঝিয়ে দিন,
👉 আপনি বিনয়ী মানুষ, কিন্তু কারো পছন্দ-অপছন্দে হাঁটতে বাধ্য নন।
✍️ — Att Mahfuj

0 মন্তব্যসমূহ